পাঠকের চিঠি
"আমাদের খালটা আগে এমন ছিল না"
নানা প্রায়ই গল্প করেন, ছোটবেলায় তাঁরা বাড়ির পাশের খালে সাঁতার কাটতেন, হাত দিয়েই পুঁটি মাছ ধরতেন। এখন সেই খালের পানি কালচে, ওপরে ভাসে পলিথিন আর প্লাস্টিকের বোতল, গন্ধে কাছে যাওয়া যায় না। রাস্তার মোড়ে টেম্পোর কালো ধোঁয়ায় চোখ জ্বলে।
কী বদলে গেল? কারা দায়ী? আর আমরা কী করতে পারি? এই "বিশেষ সংখ্যা" পড়তে পড়তে খুঁজে দেখো। পড়ার শেষে প্রতিজ্ঞার তালিকায় টিক দিয়ে ওপরের ভারসাম্য বার পুরো সবুজ করতে পারো কি না দেখো!